ফেসবুক কুরআন প্রতিযোগীতা..!!
সবার কাছেই এক নতুন নাম !
অনেকেই প্রশ্ন করেন জীবনে অনেক প্রতিযোগীতার নাম শুনেছি.. কিন্তু এমন প্রতিযোগীতার নাম তো কখোন শুনিনি..? কেউ বা বলে এটা দিয়ে কি হয়..? এর কাজ কি..? কেউবা বলে এ এক নতুন ধান্দা..নানান জনের নানান প্রশ্ন, তখন শুধু এতটুকুই বলি, আমি চাই কুরআনের শিক্ষা এবং তার আদর্শ প্রতিযোগীতার মাধ্যমে পৌছাতে চাই সবার কাছে, বিশেষ করে তরুন প্রজন্মের কাছে... আর কিছু না..😷
ঠিক একবছর আগে শুরু করেছিলাম অখ্যাত এক প্রতিযোগীতা... কিন্তু যাকে নিয়ে শুরু করেছিলাম সে কিন্তু অখ্যাত নয়..? সে হলো বিশ্ব জগতের একমাত্র স্রষ্টা মহান রাব্বুল আলামীনের সর্বশ্রেষ্ট্র আসমানী কিতাব, মহাজগতের সর্ববিখ্যাত কিতাব মহাগ্রন্থ আল-কুরআনকে নিয়ে।
তাইতো এটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে দুবাই, মালোয়েশিয়া, লন্ডন, কুয়েতসত বিশ্বের নানা প্রান্তে। একে একে ৩ টি পর্ব শেষ হতে চলেছে (১ম পর্ব ১৩ জন প্রতিযোগী, ২য় পর্ব ২২ জন প্রতিযোগী এবং ৩য় পর্ব ৪২ জন প্রতিযোগী) শুধু তাই নয় প্রতিযোগীতার মাধ্যমে শেষ করতে পেরেছি কুরআনের সর্ববৃহৎ সূরা “সূরা আল-বাকারা”।
আলহামদুলিল্লাহ, হাটি হাটি পা পা করে সেই অখ্যাত প্রতিযোগীতা আজ এক বছর হতে চল্লো...
এখন অপেক্ষার প্রহর গুনছি এর ফুলে শুশভিত হোক লাখো তরুন-তরুনী, বৃদ্ধ-যুবকসহ সকল শ্রেনীর মানুষ...🤲
**প্রথমেই শুকরিয়া জানায় ঐ বিশ্বজগতের মালিকের যার দয়ায় ও শক্তিতে অখ্যাত প্রতিযোগীতাকে এখানে আনতে পেরেছি ....
**মুবারকবাদ জানায় সেই সকল কুরআন প্রেমিক প্রতিযোগীদের যারা ফেসবুকে অপচয় সময় নষ্ট না করে এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে সাফল্য করেছে...
**কৃতজ্ঞতা জানায় সেই সকল শুভাকঙ্খিদের যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে ও অর্থ দিয়ে সহযোগীতা করেছেন একে স্বর্ণশিখরে আরোহন করতে...
সর্বশেষ কথা দিচ্ছি আল্লাহর রহমত আর আপনাদের ভালবাসা সঙ্গে থাকলে অখ্যাত প্রতিযোগীতাকে বিখ্যাত প্রতিযোগীতার রূপ দেব ইনশাআল্লাহ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন