১৩ তম তাফসীরে Miraz Hossain ভায়ের কমেন্টঃ


আলোচ্য তাফসীর এ আল্লাহর পথে জান-মাল কুরবানি দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে।
২৬১ নং আয়াতে আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করার কথা বলা হয়েছে।এখানে আল্লাহ বলতেছেন যে তোমরা যে উদ্দেশ্যে ঈমান এনেছ এর জন্য তোমাদের সম্পদ দিতে প্রস্তুত হও।যারা আল্লাহর পথে ব্যয় করে না তাদের মন কে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন।অনেকে আছে যারা দান করে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। সমাজে যেন তার নাম যশ খ্যাতি ঠিকে থাকে এ জন্য।কিন্তু আল্লাহ বলতেছেম যে দান হবে একমাত্র আমার সন্তুষ্টির জন্য।আল্লাহ বলেছেন তোমরা যদি এক শস্যদানা পরিমান ও আমার সন্তুষ্টির জন্য দান কর তাহলে সেই দানের সওয়াব সাতশতো গুন বৃদ্ধি পায়।
২৬২ নং আয়াতে বলা হয়েছে আল্লাহর পথে ব্যয় করে কেউ যদি খোটা না দেয় যে আমি এই টাকা দান করেছি।বা কাউকে বলে না বেড়ায়।তাদের মনের ভিতর লুকিয়ে রেখে যদি দান করে তাদের কোন ভয় নেই।তাদের কোন দুঃখ নেই।
২৬৩ নং আয়াতে বলা হয়েছে কেউ যদি দান না করতে পারে তাহলে কোন সমস্যা নাই। সে যদি এর বদলে কারও সাথে ভাল ব্যাবহার করে কাউকে ক্ষমার দৃষ্টিতে দেখে তাহলে সে ওই পরিমান সওয়াব পাবে।কেউ যদি কোন গরিব অসহায় লোককে খাওয়ায় তাহলে আল্লাহ তার প্রতি খুশী হয়ে যায় যেমন কেউ দান করলে হয়।
আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন।আমিন।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩য় পর্বের ১৫তম তাফসীর (বাকারা ২৬৭-২৬৮)-পড়তে ও কমেন্ট করতে ক্লিক করুন।