৩য় পর্বের ১৫তম তাফসীর (বাকারা ২৬৭-২৬৮)-পড়তে ও কমেন্ট করতে ক্লিক করুন।
জ্ঞানের যুদ্ধ..............
>>আজ ৩য় পর্বের ১৫তম তাফসীর< > সূরা বাকারা ২৬৭-২৬৮ নং আয়াত এর শাব্দিক অর্থ ও ব্যাখ্য।
অংশগ্রহনের নিয়মঃ প্রথমে তাফসীরটি ভালভাবে পড়তে হবে, এরপর তাফসীরের মূল বিষয়টি কমেন্ট বক্সে অল্প কথায় লিখতে হবে।
>>আজ ৩য় পর্বের ১৫তম তাফসীর< > সূরা বাকারা ২৬৭-২৬৮ নং আয়াত এর শাব্দিক অর্থ ও ব্যাখ্য।
অংশগ্রহনের নিয়মঃ প্রথমে তাফসীরটি ভালভাবে পড়তে হবে, এরপর তাফসীরের মূল বিষয়টি কমেন্ট বক্সে অল্প কথায় লিখতে হবে।
কমেন্ট করার শেষ সময় ১৮-১২-১৭ রাত ৯.০০টা
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ ۖ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُم بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ﴾২৬৭) হে ঈমানদারগণ! যে অর্থ তোমরা উপার্জন করেছো এবং যা কিছু আমি জমিন থেকে তোমাদের জন্য বের করে দিয়েছি, তা থেকে তোমরা উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো৷ তাঁর পথে ব্যয় করার জন্য তোমরা যেন সবচেয়ে খারাপ জিনিস বাছাই করার চেষ্টা করো না অথচ ঐ জিনিসই যদি কেউ তোমাদের দেয়, তাহলে তোমরা কখনো তা নিতে রাযী হবে না, যদি তা নেবার ব্যাপারে তোমরা চোখ বন্ধ করে না থাকো (অতি-লোভ সামলাতে না পার) ৷ তোমাদের জেনে রাখা উচিত, আল্লাহ করো মুখাপেক্ষী নন এবং তিনি সর্বোত্তম গুণে গুণান্বিত ৷
ব্যাখ্যাঃ طَيِّبَاتِ শব্দের অর্থ উৎকৃষ্ট বা হালাল। তবে দান কবুল হওয়ার জন্য মাল উৎকৃষ্ট ও হালাল দুটোই প্রয়োজন। এখানে আল্লাহ তা’য়ালা মু’মিনদের নির্দেশ দিয়েছেন যে , তারা যেন ব্যবসার মাল যা আল্লাহ তাদের দান করেছেন এবং সোনা রুপা, শস্য ইত্যাদি যা তাদেরকে ভূমি হতে বের করে দেওয়া হয়েছে তা হতে উত্তম ও পছন্দনীয় বস্তু আল্লাহর পথে দান করে। (ভুমি হতে উৎপন্ন বস্তু এক-দশমাংশ বা দশ ভাগের একভাগ দান করা ওয়াজিব এটাকে ওশর বলে)। তারা যেন পচাঁ-গলা, মন্দ জিনিস আল্লাহর পথে দান না করে। কারণ এ জাতীয় বস্তু আল্লাহর কাছে খুবই অপন্দনীয়। মনে রাখা দরকার যিনি নিজে উৎকৃষ্ট গুণাবলীর অধিকারী, তিনি কখনো নিকৃষ্ট গুণের অধিকারীদের পছন্দ করতে পারেন না, একথা সবাই জানে৷ মহান আল্লাহ নিজেই পরম দাতা এবং সর্বক্ষন নিজের সৃষ্টির ওপর দান-দাক্ষিন্যের ধারা প্রবাহিত করেছেন৷ কাজেই তাঁর পক্ষে কেমন করে সংকীর্ণ দৃষ্টি, স্বল্প সাহস, কৃপণ ও নিম্নমানের নৈতিক চারিত্রিক গুণাবলীর অধিকারী লোকদেরকে কিভাবে ভালোবাসা সম্ভব ?
﴿الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ ۖ وَاللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ﴾
২৬৮) শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং লজ্জাকর কর্মনীতি বা অশ্লীল কাজ অবলম্বন করতে প্রলুব্ধ করে কিন্তু আল্লাহ তোমাদেরকে তাঁর ক্ষমা ও অনুগ্রহের আশ্বাস দেন৷ আল্লাহ বড়ই উদারহস্ত ও মহাজ্ঞানী ৷
ব্যখ্যাঃ
নেক কাজে যদি সম্পদ ব্যয় করা হয় তাহলে শয়তান বিভিন্নভাবে মানুষকে প্ররোচনা ও ভীতি দেখাতে থাকে যে, তুমি যদি এভাবে দান করতে থাক তাহলে অভাবি হয়ে যাবে, তোমার সম্পদে ঘাটতি হবে, সংসারের ব্যয়ভার কঠিন হয়ে যাবে, ব্যবসা কমে যেতে পরে ইত্যাদি ইত্যাদি, পক্ষান্তরে অন্যায়কাজে ব্যয় করলে তাকে দ্বীগুনভোবে উৎসাহ দিতে থাকে। মানুষ বিভিন্ন নাচ-গান, সিনেমা, মদ, জুয়া, নাযায়েজ কাজ, অন্যায় মামলা-মকদ্দমার কাজে মানুষ বিপুল পরিমান সম্পদ ব্যয় করতে কষ্টবোধ করে না, কিন্তু ভাল কাজে ব্যয় করতে খুব কষ্টবোধ অনুভব করে যেমন আল্লাহ রাস্তায়, মসজিদ, মাদ্রসায় দান করতে গেলে শয়তান বিভিন্নভাবে বাধা প্রদান করে ফলে দেখা যায় সামান্য অর্থের জন্য তাদের কাছে বারবার যাতায়াত করতে হয়।
যারা আল্লাহর রাস্তায় বিনা কষ্টে দান করে তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও বিপুল অনুগ্রহের আস্বাস। আল্লাহ এ সকল নেক বান্দাদের দিতে বড়ই উদারহস্ত।
কমেন্ট করতে হবে এই পেজে অথবা লিংকে-https://www.facebook.com/shifullahmansur.khulna/posts/1973266406047044

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন